ঢাকা   সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশিদের বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ দেবে STAR Cancer Centre

স্বাস্থ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ দেবে STAR Cancer Centre

বাংলাদেশি ক্যানসার রোগী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ বা দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেবা চালু করেছে ভারতের হায়দরাবাদভিত্তিক STAR Hospitals-এর বিশেষায়িত ক্যানসার ইউনিট STAR Cancer Centre।

এই সেবার আওতায় ভারতে যাওয়ার আগেই রোগীরা তাদের রোগ নির্ণয়, চলমান চিকিৎসা ও পরবর্তী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন। রোগীর চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট ও নথি পর্যালোচনার পাশাপাশি মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজির বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীর কেস মূল্যায়ন করা হবে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হন। স্তন, ফুসফুস, জরায়ুমুখ, খাদ্যনালি ও পরিপাকতন্ত্রের ক্যানসারে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা বেশি। শুরুতেই সঠিক রোগ নির্ণয় হলে রোগীর জন্য প্রয়োজন অনুযায়ী লক্ষ্যভিত্তিক চিকিৎসা বেছে নেওয়ার সুযোগ বাড়ে।

STAR Cancer Centre জানিয়েছে, দ্বিতীয় চিকিৎসা-পরামর্শের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ পরিকল্পনা, সম্ভাব্য ব্যয়, হাসপাতালে থাকার সময়কাল ও ভিসা-সংক্রান্ত সহায়তাও দেওয়া হবে।

STAR Hospitals-এর জ্যেষ্ঠ পরামর্শক ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ডা. বিপিন গোয়েল বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও পরিবারের সদস্যরা অনেক সময় মানসিক চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত নেন। চিকিৎসা শুরুর আগে যাচাইকৃত বিশেষজ্ঞ মতামত দেওয়ার মাধ্যমে রোগীদের চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছতা ও আত্মবিশ্বাস তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

STAR Cancer Centre ভারতের হায়দরাবাদের বানজারা হিলস ও নানাকরামগুড়ায় চিকিৎসাসেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বের ৩০টির বেশি দেশ থেকে আন্তর্জাতিক রোগীরা তাদের চিকিৎসা নিচ্ছেন। কেন্দ্রটিতে স্তন ও নারীদের ক্যানসার, ফুসফুস ও মাথা-গলার ক্যানসার, পরিপাকতন্ত্র ও লিভার, মস্তিষ্ক, মেরুদণ্ড, মূত্রনালি, হাড়, নরম টিস্যু ও রক্তের ক্যানসারের বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসা সুবিধার মধ্যে রয়েছে ট্রুবিম লিনিয়ার অ্যাক্সিলারেটর, ডিজিটাল পিইটি-সিটি, ১২৮-স্লাইস সিটি স্ক্যান, ৩ টেসলা এমআরআই, রোবোটিক ক্যানসার সার্জারি, বোন ম্যারো/স্টেম সেল প্রতিস্থাপন, সিএআর-টি সেল থেরাপি ও জেনেটিক ক্যানসার ক্লিনিক।

বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ নিতে আগ্রহীরা STAR Hospitals-এর আন্তর্জাতিক রোগী সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। অ্যাপয়েন্টমেন্ট ও চিকিৎসা-পরামর্শের জন্য 1800 102 7827 অথবা +91 07969 250 191 নম্বরে যোগাযোগ করা যাবে। জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টা +91 9071 104 108 নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে।