ঢাকা সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি চাকরিতে কোনো প্রার্থীর সঙ্গে বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ৪৯তম বিসিএসের (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে প্রথম দফার প্রজ্ঞাপনে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের চূড়ান্ত গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে।
চাকরি থেকে আরও খবর
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়েস বিভিন্ন কোম্পানিতে জনবল নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট পদসংখ্যা ১৭২। আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬।
ব্যাংকিং সহযোগিতার সংকট এবং ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামাল আমদানি দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল। মজুদ কাঁচামালও শেষ হয়ে যাওয়ায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের ১১টি শিল্প-কারখানায় উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী চাকরি হারিয়েছেন।
আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দুই দফায় টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। সরকারি ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি যোগ করলে মাসজুড়ে মোট আট দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ থেকে ১৬ গ্রেডের ১০ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৭৮। আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬।
ব্র্যাক দক্ষ ও পরিশ্রমী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম: সিনিয়র অফিসার, এমইএএল (মনিটরিং, ইভাল্যুশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং)। এ পদে কেউ চাকরি পেলে তাঁর কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল ২০২৬।
যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১০৩। ২ এপ্রিল আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ১ মে পর্যন্ত।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৫৭টি পদে নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে। রাজস্ব খাতের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন বিভাগে নিয়োগের এ বিজ্ঞপ্তি গতকাল সোমবার (৪ আগস্ট) প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়।
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করুন
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি। এ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৪টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বার্ড। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৬ আগস্ট সকাল ১০টায়।
ShareBusiness24
সর্বশেষ
জনপ্রিয়