ঢাকা   সোমবার ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্লক মার্কেটে বড় চমক, পাঁচ কোম্পানিতে জমজমাট লেনদেন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ২৭ এপ্রিল ২০২৬

সর্বশেষ

ব্লক মার্কেটে বড় চমক, পাঁচ কোম্পানিতে জমজমাট লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে। দিনজুড়ে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে মোট ৩৫ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার হাতবদল হয়েছে, যেখানে পাঁচ কোম্পানির বড় লেনদেন ছিল বিশেষভাবে নজরকাড়া।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারে। কোম্পানিটির ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এককভাবে তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ২২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে হাতবদল হয়েছে।

তৃতীয় স্থানে উঠে এসেছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া বড় লেনদেন করা অন্যান্য কোম্পানির মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে ২ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা এবং ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডে ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ব্লক মার্কেটে বড় অঙ্কের এই লেনদেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শীর্ষ পাঁচ কোম্পানির উল্লেখযোগ্য লেনদেন বাজারে বড় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার বার্তাই দিচ্ছে।

সর্বশেষ