বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী ২৪ এপ্রিল শুরু হবে পরীক্ষা, চলবে ৫ জুন পর্যন্ত। প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সকালের পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়, চলবে দুপুর ১২টা পর্যন্ত। বিকেলে শিফটের পরীক্ষা বেলা দুইটায় শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।