হেদায়াতের আলোয় খুঁজে নিন সাফল্যের সঠিক পথ
মানুষের জীবন যেন এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় কেউ সম্পদ অর্জনের পেছনে ছুটছে, কেউ জ্ঞান ও দক্ষতা বাড়াতে ব্যস্ত, আবার কেউ খ্যাতি, প্রতিষ্ঠা ও ক্ষমতার শিখরে পৌঁছানোর স্বপ্ন দেখছে। প্রত্যেকেই নিজের মতো করে সাফল্যের সংজ্ঞা নির্ধারণ করে এবং তা অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করে। কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে এসব অর্জনও একসময় অর্থহীন মনে হতে পারে। কারণ, মানুষ শুধু ভোগ করার জন্য বেঁচে থাকে না; সে জানতে চায়—কেন তার এই জীবন, কোথায় তার গন্তব্য এবং কোন পথে চললে জীবন সার্থক হবে।