শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনের বহুল প্রতীক্ষিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। পূর্বের ধারাবাহিকতায় এই সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ঘরভর্তি পণ্য ফ্রি। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ। এই ক্যাম্পেইনের সুবিধাগুলো ক্রেতারা উপভোগ করতে পারবেন আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত।