ঢাকা বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
গ্রামবাংলা থেকে আরও খবর
চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তাঁর স্ত্রী শারমিন তামান্না চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিন আদেশ হাইকোর্টে দেওয়া হয়েছিল গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে, যা চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।
কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপ থেকে পাওনা টাকা আদায়ের দাবিতে শত শত ছাঁটাই হওয়া শ্রমিক বিক্ষোভ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) সকালেই ইপিজেডের ১ ও ২ নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। এ সময় গেটের পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার মোড়ে রোববার রাত সাড়ে সাতটার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সৌভাগ্যবশত এতে কোনো হতাহত হয়নি। তবে বিস্ফোরণের স্থানের ব্যাপারে শুরু হয়েছে দ্বিধা—তেজগাঁও ও কলাবাগান থানার মধ্যে দুইপক্ষেরই ভিন্ন দাবি।
ফায়ার সার্ভিসের তৈরি করা অবৈধ প্রতিষ্ঠানের তালিকায় রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদাম আলম ট্রেডার্সও ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ডে মেইটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
জনগণই অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘অতীতে যত সরকার গঠিত হয়েছে, তার মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ সরকার।’ আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তারা বলছে, ফটোকার্ডে প্রচারিত জামিনসংক্রান্ত বক্তব্য আইজিপির নয়।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) দলের সঙ্গে আজ শনিবার সকালে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। এ সময় ওই এলাকা থেকে বিদেশি পিস্তল, রাইফেলের গুলি, ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
লাশবাহী গাড়িটি ঘিরে জটলা করে আছেন অনেকে। কেউ শোকে পাথর হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছেন, কেউ নিজেকে সামলাতে না পেরে উচ্চ স্বরে কাঁদছেন, কেউ আবার সান্ত্বনা দিচ্ছেন অন্যজনকে। আজ শুক্রবার বেলা একটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে এমন দৃশ্য দেখা যায়।
বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় এবং বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২ কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির নামে একটি সেমাই কারখানায় তালা ঝুলিয়ে দিয়ে ৪৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি জেলা সেচ্ছাসেবক দলের নেতারা। এ ঘটনার পর রফিকুল ইসলাম আবারও এক হিন্দু পরিবারসহ দুই ব্যক্তির প্রায় ১৫ বিঘা জমি দখল করে নিয়েছে।
ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন—এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।
মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘাস কাটার জন্য অবৈধভাবে ভারত সিমান্তের অভ্যন্তরে গেলে তাকে বিএসএফ তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। তাকে ফেরত পেতে বিজিবি-র পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
ShareBusiness24
সর্বশেষ
জনপ্রিয়