সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৬৮টি লেনদেনের মাধ্যমে হাতবদল হয়েছে ৪০ লাখ ৬০ হাজার ৭১৪টি শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনটিতে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের। কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস। কোম্পানিটির ৩ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
তৃতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার টাকার।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—
| কোম্পানি | লেনদেনের পরিমাণ |
|---|---|
| এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস | ১ কোটি ২৯ লাখ ৪১ হাজার টাকা |
| এনভয় টেক্সটাইলস | ১ কোটি ২ লাখ ৩৬ হাজার টাকা |
























