ঢাকা   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ, জানাল দিল্লি

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৫৯, ১৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ, জানাল দিল্লি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত হওয়া কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী বৈঠক দুই পক্ষের সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। ওই বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে।

রণধীর জয়সওয়াল আরও বলেন, বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

এর আগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠানের কথা থাকলেও দুই দেশের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, সময়সূচির সমন্বয় না হওয়ায় গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।

তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানান জয়সওয়াল। তিনি বলেন, বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ