ঢাকা   বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

উড্ডয়নের আগেই বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:০৫, ১১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

উড্ডয়নের আগেই বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

উড্ডয়নের ঠিক আগে বিমানের ভেতরে ছিনতাইয়ের হুমকির চিরকুট পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের কলকাতা বিমানবন্দরে। নিরাপত্তার স্বার্থে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। নামিয়ে নেওয়া হয়েছে সব যাত্রীকে। বর্তমানে বিমানটিতে তল্লাশি ও নিরাপত্তা যাচাই চলছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড্ডয়নের ঠিক আগে বিমানের ভেতরে ছিনতাইয়ের হুমকি লেখা একটি চিরকুট পাওয়া যায়।

বিষয়টি নজরে আসার পরপরই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেন। এরপর দ্রুত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী—সিআইএসএফের সদস্য এবং বিমানবন্দরের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা। বিমানের ভেতরে তল্লাশির পাশাপাশি যাত্রীদের মালপত্রও পরীক্ষা করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, নিরাপত্তা তল্লাশি শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বিমানটির উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না।

এদিকে, ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কে বা কারা বিমানের ভেতরে হুমকির চিরকুট রেখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি

সর্বশেষ