ঢাকা   বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শুক্রবার আইসিসিবিতে বসছে ‘সুপার সেল কার বাজার’, থাকছে গাড়ি-বাইকের বিশাল সমাহার

কেনাকাটা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৬, ১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

শুক্রবার আইসিসিবিতে বসছে ‘সুপার সেল কার বাজার’, থাকছে গাড়ি-বাইকের বিশাল সমাহার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুক্রবার, ২ অক্টোবর বসছে ‘সুপার সেল কার বাজার’। টানা চার সপ্তাহের সাড়ার পর পঞ্চম সপ্তাহে পা দিচ্ছে গাড়ি ও মোটরবাইক কেনাবেচার এ আয়োজন।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে এই কার বাজার। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এখন থেকে নিয়মিত প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে এ আয়োজন।

‘সুপার সেল কার বাজারে’ ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেল দেখার ও তুলনা করার সুযোগ পাবেন। পাশাপাশি নিজেদের ব্যবহৃত গাড়ি বা মোটরসাইকেল বিক্রির সুযোগও থাকছে।

আয়োজকদের মতে, ব্যস্ত নগরজীবনে গাড়ি কেনাবেচার প্রক্রিয়াকে সহজ করতে এমন একটি নিয়মিত মার্কেটপ্লেসের প্রয়োজন রয়েছে। এ আয়োজনের মাধ্যমে ক্রেতারা সরাসরি বিভিন্ন বিক্রেতার কাছ থেকে যানবাহন সম্পর্কে তথ্য নিতে পারছেন এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পছন্দের মডেল বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন। ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেলও বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

গত ৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করা হয়। উদ্বোধনী আয়োজন থেকেই ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি আয়োজকদের। সেই সাড়া বিবেচনায় নিয়ে এখন থেকে নিয়মিতভাবে প্রতি শুক্রবার আয়োজনটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকদের ভাষ্য, দেশের অটোমোবাইল বাজারে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক ও সংগঠিত মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তাও বাড়ছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে কাজ করবে।

এ আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।

সর্বশেষ