ঢাকা   রোববার ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

ইন্দো-বাংলা ফার্মার ১৫ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ১৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ইন্দো-বাংলা ফার্মার ১৫ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে লোকসানে থাকলেও এবার মুনাফায় ফিরেছে কোম্পানিটি। তবে মুনাফার পরিমাণ খুবই সামান্য। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে মাত্র ১ পয়সা। আগের অর্থবছরে পুনর্মূল্যায়িত হিসাবে শেয়ারপ্রতি ১৯ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪৭ পয়সা। আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে যা ছিল ৫০ পয়সা।

এদিকে, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। বরিশালের করাপুরের রায়পাশা রোডে অবস্থিত নিসর্গ রিসোর্টে সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হবে।

এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর, ২০২৬।

 

সর্বশেষ