ঢাকা   রোববার ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

বিডি পেইন্টসের বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর, দেবে না ডিভিডেন্ড

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ১৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বিডি পেইন্টসের বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর, দেবে না ডিভিডেন্ড

শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করেনি। একই সঙ্গে আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্যভাবে কমেছে।

রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে মাত্র ৯ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২৩ পয়সা।

তবে আয়ের এই নিম্নমুখী প্রবণতার বিপরীতে শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহে (সিএফপিএস) উন্নতি হয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭৩ পয়সা। আগের অর্থবছরে এই সূচক ছিল ঋণাত্মক ৮৪ পয়সা।

এদিকে, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ-সংক্রান্ত যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

সর্বশেষ