ঢাকা   রোববার ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

চার কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ, তিনটির লোকসান; আয় বেড়েছে নাভানা সিএনজির

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ১৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

চার কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ, তিনটির লোকসান; আয় বেড়েছে নাভানা সিএনজির

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো—ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, একমি পেস্টিসাইডস ও নাভানা সিএনজি। প্রকাশিত আর্থিক চিত্রে তিন কোম্পানির শেয়ারপ্রতি লোকসান দেখা গেছে। বিপরীতে মুনাফায় রয়েছে নাভানা সিএনজি। তবে চার কোম্পানির নগদ প্রবাহ ও সম্পদমূল্যে ভিন্ন চিত্র উঠে এসেছে।

ওরিয়ন ফার্মা: কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩০ পয়সা। অর্থাৎ লোকসান কিছুটা কমেছে।

এদিকে আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৯৬ পয়সা।

ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির আর্থিক চিত্রে অবনতি দেখা গেছে। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। অথচ আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৭ পয়সা।

তবে নগদ প্রবাহে উন্নতি হয়েছে। আলোচ্য সময়ে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সা।

একমি পেস্টিসাইডস: কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১০ পয়সা। অর্থাৎ লোকসানের পরিমাণ কমেছে।

তবে নগদ প্রবাহে নেতিবাচক অবস্থান রয়েছে। আলোচ্য প্রান্তিকে এনওসিএফপিএস হয়েছে মাইনাস ১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৭১ পয়সা।

নাভানা সিএনজি: বাকি তিন কোম্পানির বিপরীতে মুনাফায় রয়েছে নাভানা সিএনজি। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ পয়সা।

এ সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩১ পয়সা। আর ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৩২ পয়সা।

 চার কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ওরিয়ন ফার্মা ও একমি পেস্টিসাইডসের লোকসান আগের বছরের তুলনায় কমেছে। অন্যদিকে ওরিয়ন ইনফিউশন মুনাফা থেকে লোকসানে নেমেছে। আর নাভানা সিএনজি মুনাফা ধরে রাখার পাশাপাশি শেয়ারপ্রতি আয় বাড়াতে সক্ষম হয়েছে।

সর্বশেষ