বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় ব্রুনাইয়ে ২৭৯ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন নির্মাণ, কারিগরি ও শ্রমিক পদে এসব কর্মী নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
যেসব পদে নিয়োগ
১. সিওয়াই কনস্ট্রাকশন
পদ : নির্মাণশ্রমিক-১
বেতন : মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।
২. লেম্যান এন্টারপ্রাইজ
পদ : এসি টেকনিশিয়ান–১
বেতন : মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।
৩. হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি
পদ : খামারশ্রমিক–১
মজুরি : দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
৪. সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি
নির্মাণশ্রমিক–১৮০, নির্মাণশ্রমিক–৫, প্লাম্বার–৫, রাজমিস্ত্রি–২, ফোরম্যান–৩, ড্রাফটম্যান–৫, ওয়েল্ডার–৫, ইলেকট্রিশিয়ান–৫, কাঠমিস্ত্রি–৫, ড্রাইভার ক্লাস ৩–৩, ট্রাক ড্রাইভার–৩, ভারী যানবাহনচালক–৩, সুপারভাইজার–১, অপারেটর–১ এবং টেকনিশিয়ান–১। নির্মাণশ্রমিকসহ অধিকাংশ পদের মজুরি দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)। অপারেটর ও টেকনিশিয়ান পদে দৈনিক ২১ ব্রুনেই ডলার (প্রায় ২,০২৫ টাকা)।
৫. সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি
পদ : নির্মাণকর্মী–২০, শ্রমিক–৪ ও গ্রাস কাটার–৫।
মজুরি : দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
৬. বিএমএম এসডিএন বিএইচডি
পদ : সাধারণ শ্রমিক–৩।
মজুরি : দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
৭. এবিডি এসডিএন বিএইচডি
পদ : ইলেকট্রিশিয়ান–৩ ও ফোরম্যান–২।
মজুরি : দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,১২২ টাকা)।
৮. আলওয়ালি এসডিএন বিএইচডি
পদ : শ্রমিক–৫।
বেতন : মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।
৯. এমডি রাফি কনস্ট্রাকশন
পদ : হেভি যানবাহন ড্রাইভার–৪।
মজুরি : দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
যেভাবে আবেদন
প্রার্থীদের বোয়েসেলের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।
নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে স্বাস্থ্যপরীক্ষায় উত্তীর্ণ দক্ষ কর্মীদের জন্য বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ ৫৬,৩৫০ টাকা এবং আধা দক্ষ/অদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৪,৮৫০ টাকা দিতে হবে। এ জন্য ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখায় পে-অর্ডার করে এর মূল কপি বোয়েসেলে জমা দিতে হবে।
থাকছে যেসব সুবিধা
নিয়োগকর্তা কর্মীদের থাকা ও খাওয়ার খরচ এবং বিমানভাড়া বহন করবে। এ ছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী মেডিক্যাল, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে। নিয়োগ হবে দুই বছরের চুক্তিতে, যা নবায়নযোগ্য। প্রতিদিন ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত থাকবে। বিস্তারিত তথ্য ও শর্তাবলি বোয়েসেলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
























