ঢাকা   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’, আবেদন জমা

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০০, ১২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’, আবেদন জমা

বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

তিনি জানিয়েছেন, ‘কিং’ বাংলাদেশে মুক্তির সর্বোচ্চ চেষ্টা চলছে। মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে এবং এখন পর্যন্ত ইতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর।

এদিকে সাফটা চুক্তির আওতায় ‘কিং’-এর বিপরীতে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘জংলি’ ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে এবং সরকারি অনুমোদন মিললে আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ‘কিং’। তবে এখনো চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রাঘব জুয়ালসহ অনেকে। বাবা-মেয়ের প্রথম পর্দা ভাগাভাগি ঘিরেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ