ঢাকা   বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৩৩, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশিত হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একটি দিন নির্ধারণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্র বৃহস্পতিবার জানায়, সাধারণত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ২৯ অক্টোবর বৃহস্পতিবার হওয়ায় ওই দিন ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী রোববার ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানা যেতে পারে বলে আশা করছেন তাঁরা।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পরই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ