ঢাকা   বুধবার ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রতিরক্ষা খাতে বাজেট ২২৯ শতাংশ বাড়াল তুরস্ক

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:২১, ২১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

প্রতিরক্ষা খাতে বাজেট ২২৯ শতাংশ বাড়াল তুরস্ক

২০২৭ সালে অস্ত্র, গোলাবারুদ, অস্ত্রব্যবস্থা ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বাজেট ২২৯ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ এ তথ্য জানিয়েছেন। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার পার্লামেন্টের পরিকল্পনা ও বাজেট কমিশনে সরকারের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় ইলমাজ জানান, ২০২৭ সালে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি লিরা। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৯৬৪ কোটি ডলার।

তিনি আরও জানান, আগামী বছরের প্রস্তাবিত মোট বাজেটের ১২ দশমিক ৭ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে।

সর্বশেষ