সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস। দিনটিতে কোম্পানিটির ১৭ কোটি ৪৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২০ লাখ ৮১ হাজার টাকার।
তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ক্যাবলসের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ১৯ লাখ ৫ হাজার টাকার।
ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী আঁশ, ডিজিআইসি, নাহি অ্যালুমিনিয়াম, ফাইন ফুডস ও এনভয় টেক্সটাইলস।
























