সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রিমিয়ার লিজিংয়ের। দিন শেষে কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়।
এদিন প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা কমেছে। ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে কোম্পানিটি।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ টাকা ৬০ পয়সায়।
তৃতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর কমেছে ৪৩ টাকা ৭০ পয়সা বা ৭.২৯ শতাংশ। দিন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৫৫ টাকা ৯০ পয়সায়।
ডিএসইতে দর পতনের শীর্ষ ১০ শেয়ারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—
| কোম্পানি | দর কমেছে |
|---|---|
| সোনালী আঁশ | ৬.১৪% |
| ওরিয়ন ইনফিউশন | ৫.৯৯% |
| সিঙ্গার বাংলাদেশ | ৫.৮১% |
| খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং | ৫.৬৫% |
| দেশ গার্মেন্টস | ৫.০০% |
| ফার্স্ট ফাইন্যান্স | ৪.৭৬% |
| উত্তরা ফাইন্যান্স | ৪.৭২% |
























