সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক মিবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিন ফান্ডটির ইউনিটের দাম ৮ শতাংশের বেশি কমেছে। দরপতনের শীর্ষ ১০ তালিকায় মিউচুয়াল ফান্ডের পাশাপাশি রয়েছে ব্যাংক, তামাক ও ওষুধ খাতের কোম্পানি।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ক্যাপিটেক মিবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ০৭ শতাংশ কমেছে। দিনশেষে এর দাম দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সায়। এর মধ্য দিয়ে দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে ফান্ডটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটের দাম ২০ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়।
তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ারদর কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৫০ শতাংশ। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯২ টাকা ৭০ পয়সায়।
দরপতনের শীর্ষ ১০ তালিকার অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে ৫ দশমিক ৪১ শতাংশ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ৫ দশমিক ৩৭ শতাংশ, ইসলামী ব্যাংক ৫ দশমিক ৩৪ শতাংশ এবং লিব্রা ইনফিউশনসের শেয়ারদর ৫ দশমিক ২৯ শতাংশ কমেছে।
এছাড়া এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ৫ দশমিক ১৭ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ১৫ শতাংশ এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ১৩ শতাংশ কমেছে।
























