ঢাকা   সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

২ নভেম্বর ডিএসইতে লেনদেনের শীর্ষে ইস্টার্ন ক্যাবলস, তালিকায় আরও ৯ শেয়ার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

২ নভেম্বর ডিএসইতে লেনদেনের শীর্ষে ইস্টার্ন ক্যাবলস, তালিকায় আরও ৯ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ক্যাবলস। এদিন কোম্পানিটির প্রায় সাড়ে ১৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের শীর্ষ ১০ তালিকায় রয়েছে বস্ত্র, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতের বিভিন্ন কোম্পানি।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার ইস্টার্ন ক্যাবলসের ১৪ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্য দিয়ে লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস। কোম্পানিটির ১৪ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে ১১ কোটি ৬৮ লাখ টাকার ইউনিট লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

লেনদেনের শীর্ষ ১০ তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো—এনভয় টেক্সটাইলস, ব্র্যাক ব্যাংক, ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, সায়হাম টেক্সটাইল মিলস, এম.এল. ডাইং এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

সর্বশেষ