সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল। এদিন কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। একই দিনে দর বৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় জায়গা করে নিয়েছে বস্ত্র, বিমা ও আর্থিক খাতের বিভিন্ন কোম্পানি।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার প্রাইম টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সায়। এর মধ্য দিয়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিলভা ফার্মা। কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়।
তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর বেড়েছে ৪০ পয়সা বা ৮ দশমিক ১৬ শতাংশ। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সায়।
দর বৃদ্ধির শীর্ষ ১০ তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। আগ্রণী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৪০ শতাংশ, এম.এল. ডাইংয়ের ৬ দশমিক ৮০ শতাংশ এবং তোসরিফা ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৬৩ শতাংশ দর বেড়েছে।
এছাড়া মতিন স্পিনিং মিলসের শেয়ারদর ৬ দশমিক ১১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৬ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।
























