সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মতিন স্পিনিং মিলসের। দিন শেষে কোম্পানিটির শেয়ার দর ৯.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৬০ পয়সায়।
এদিন মতিন স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ২০ পয়সা বেড়েছে। ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান ইসলামিক মিউচুয়াল ফান্ড। ফান্ডটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সায়।
তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৪০ শতাংশ। দিন শেষে ফান্ডটির শেয়ার দর দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সায়।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ারের তালিকায় থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে রয়েছে—
| কোম্পানি/ফান্ড | দর বৃদ্ধি |
|---|---|
| ইউনিয়ন ক্যাপিটাল | ৮.৮৯% |
| দেশ জেনারেল ইন্স্যুরেন্স | ৮.২১% |
| ন্যাশনাল ফিড মিল | ৭.৭৫% |
| আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড | ৭.৫৩% |
| বিডি থাই ফুড | ৬.৭৫% |
| ক্যাপিটেক গ্র্যান্ড ফান্ড | ৬.৫৮% |
| জিবিবি পাওয়ার | ৬.২৫% |
























