ঢাকা   বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের রেটিং ‘এএএ’, আউটলুক স্থিতিশীল

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের রেটিং ‘এএএ’, আউটলুক স্থিতিশীল

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসিএল) ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। রেটিংয়ে দীর্ঘমেয়াদি ঋণমান হিসেবে কোম্পানিটিকে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ দেওয়া হয়েছে। পাশাপাশি কোম্পানিটির রেটিং আউটলুক ‘স্থিতিশীল’ (স্টেবল) নির্ধারণ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসিআরএল জানিয়েছে, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণীও বিশ্লেষণের আওতায় নেওয়া হয়েছে।

এ ছাড়া রেটিং প্রদানের তারিখ পর্যন্ত কোম্পানিটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত রেটিং নির্ধারণ করেছে রেটিং প্রতিষ্ঠানটি।

দীর্ঘমেয়াদি ‘এএএ’ রেটিং সাধারণত সর্বোচ্চ মানের ঋণমান নির্দেশ করে। আর স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং কোম্পানির স্বল্পমেয়াদি আর্থিক দায় পরিশোধ সক্ষমতার শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে।

রেটিংয়ের সঙ্গে ‘স্থিতিশীল’ আউটলুক নির্ধারণের অর্থ হলো, বিদ্যমান তথ্যের ভিত্তিতে নিকট ভবিষ্যতে কোম্পানিটির ক্রেডিট মানে বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে না।

সর্বশেষ