ঢাকা   শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর-১০-এ আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৪৫, ৩১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর-১০-এ আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ শনিবার সকাল ১০টার দিকে মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম  বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। তাঁদের দাবি, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। দুই দিন পর একই স্থানে আবারও অবরোধে নামলেন তাঁরা।

সর্বশেষ