বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৯ কোটি ৫৯ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৬৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০১ কোটি ৭৩ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৮ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৬ কোটি ৪৩ লাখ টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশ ছিল ৩ দশমিক ০৩ শতাংশ।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় অন্যদের মধ্যে রয়েছে সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং মিলস, আনোয়ার গ্যালভানাইজিং, ফার্স্ট প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি।
এর মধ্যে সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১২৬ কোটি টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৮০ শতাংশ। সায়হাম টেক্সটাইলের লেনদেনের পরিমাণ ছিল ১০৬ কোটি ১৭ লাখ টাকা বা ২ দশমিক ৩৬ শতাংশ। মতিন স্পিনিং মিলসের লেনদেন হয়েছে ৯৩ কোটি ২৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ২ দশমিক ০৭ শতাংশ।
এ ছাড়া আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮৯ কোটি ৫১ লাখ টাকা বা ১ দশমিক ৯৯ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮৩ কোটি ২৩ লাখ টাকা বা ১ দশমিক ৮৫ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৭৫ কোটি ৬৯ লাখ টাকা বা ১ দশমিক ৬৮ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৭৩ কোটি ৮৯ লাখ টাকা বা ১ দশমিক ৬৪ শতাংশ লেনদেন হয়েছে।
























