বিদায়ী সপ্তাহে (২৫-২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে মীর আক্তার হোসাইন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৯ দশমিক ০৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ারটির ক্লোজিং দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে তা কমে দাঁড়িয়েছে ২৫ টাকায়। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আরএসআরএম স্টিল। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ৭ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সায়। এতে সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দাম কমেছে ১৪ দশমিক ৮৬ শতাংশ।
দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন)। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৭ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে তা নেমে এসেছে ৪০ টাকা ৩০ পয়সায়। সপ্তাহজুড়ে শেয়ারটির দর কমেছে ১৪ দশমিক ৬২ শতাংশ।
দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় অন্যদের মধ্যে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), সিঙ্গার বাংলাদেশ, আনলিমা ইয়ার্ন, কে অ্যান্ড কিউ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও দেশবন্ধু পলিমার।
এর মধ্যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ারদর ১৪ দশমিক ৫৬ শতাংশ কমে ১০ টাকা ৩০ পয়সা থেকে ৮ টাকা ৮০ পয়সায় নেমেছে। সিঙ্গার বাংলাদেশের দর ১২ দশমিক ০৬ শতাংশ কমে ৭৬ টাকা ৩০ পয়সা থেকে ৬৭ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। আনলিমা ইয়ার্নের শেয়ারদর ১১ দশমিক ৪৬ শতাংশ কমে ৩১ টাকা ৪০ পয়সা থেকে ২৭ টাকা ৮০ পয়সায় নেমেছে।
এ ছাড়া কে অ্যান্ড কিউয়ের শেয়ারদর ১১ দশমিক ৩৩ শতাংশ কমে ৪০৯ টাকা ৪০ পয়সা থেকে ৩৬৩ টাকায় দাঁড়িয়েছে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) দর ১১ দশমিক ০৮ শতাংশ কমে ৩৭ টাকা থেকে ৩২ টাকা ৯০ পয়সায় নেমেছে। আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ১০ দশমিক ৪৭ শতাংশ কমে ৮ টাকা ৬০ পয়সা থেকে ৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। আর দেশবন্ধু পলিমারের শেয়ারদর ১০ দশমিক ৪২ শতাংশ কমে ১৪ টাকা ৪০ পয়সা থেকে ১২ টাকা ৯০ পয়সায় নেমেছে।
























