ঢাকা   মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

‘জনগণের আন্দোলন বলেই সফল হয়েছে জুলাই অভ্যুত্থান’—প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

বাসস

প্রকাশিত: ২০:৪০, ৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

‘জনগণের আন্দোলন বলেই সফল হয়েছে জুলাই অভ্যুত্থান’—প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে এবং এর কৃতিত্ব দেশের সর্বস্তরের মানুষের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-এ ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়। এটি দেশের সাধারণ মানুষ, গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং গণতন্ত্রে বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিল। তারা কখনো জনগণকে একা রেখে আন্দোলনের মাঠ ছাড়েনি।

দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন আর বিভক্তির সময় নয়; বরং ধৈর্য, দায়িত্বশীলতা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার সময়। যারা ষড়যন্ত্র করে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দেশের পুনর্গঠন এবং মানুষের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে।

সর্বশেষ