ঢাকা   বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

কর্পোরেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ১৮ জুন ২০২৬

সর্বশেষ

আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি। 

চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) আজ দিনব্যাপী কর্মসূচী পালন করে। ১৬ বছর আগে এই দিনে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ এর মধ্য দিয়ে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে।

দিনটি উদযাপনে সংস্থাটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কম্প্লায়েন্স নিশ্চিতকরণ, ইথিকাল বিজনেস চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।

সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ র‌্যালির মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়। কর্মসূচীর মধ্যে ছিল আনুষ্ঠানিক কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতি পরিবেশনাসহ অন্যান্য আয়োজন।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারী, শিক্ষার্থী ও কর্পোরেট নির্বাবহীরা দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারী পেশা ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরেন।

 

সর্বশেষ