শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ২ লাখ ২০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির করপোরেট উদ্যোক্তা এম/এস সোহা এন্টারপ্রাইজ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, সোহা এন্টারপ্রাইজ বর্তমান বাজারদরে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের ২ লাখ ২০ হাজার শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারদর ৫১ টাকা ১০ পয়সা। সেই হিসাবে ঘোষিত শেয়ারগুলোর বর্তমান বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা।
বাজারদরে নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার কেনার এই ঘোষণা কার্যকর হলে কোম্পানিটির উদ্যোক্তা অংশের শেয়ার ধারণে পরিবর্তন আসবে।
























