ঢাকা   বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি গ্রাহক ফোরামের

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ১৬ জুন ২০২৬

সর্বশেষ

ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি গ্রাহক ফোরামের

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশের চলমান সংকট নিরসন এবং গ্রাহকদের হারানো আস্থা পুনরুদ্ধারে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিনিধির কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে সংগঠনটি এ দাবি জানায়। একই সঙ্গে ব্যাংকটির সার্বিক পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।

স্মারকলিপিতে ব্যাংকের সংকট সৃষ্টির জন্য দায়ী হিসেবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ধন্যবাদ জানানো হয়। ফোরামের মতে, এ সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে সংগঠনটি মনে করে, শুধুমাত্র প্রশাসক বা নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন।

গ্রাহক ফোরামের পক্ষ থেকে বলা হয়, নতুন পর্ষদে সৎ, দক্ষ, পেশাদার এবং গ্রাহকদের আস্থাভাজন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। এতে ব্যাংকের প্রতি সাধারণ গ্রাহক ও বিনিয়োগকারীদের বিশ্বাস আরও সুদৃঢ় হবে।

একই সঙ্গে যেসব ব্যক্তি আর্থিক অনিয়ম, দুর্নীতি বা কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত কিংবা এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, তাদের নতুন পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত না করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এস আলম গ্রুপের বিরুদ্ধে অবৈধ ও জোরপূর্বকভাবে দখল করা হয়েছে বলে যে শেয়ারগুলোর অভিযোগ রয়েছে, সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

ফোরামের নেতারা মনে করেন, এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা গেলে ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠিত হবে। পাশাপাশি দেশের বৃহত্তম ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটি তার দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও গৌরবময় অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

তাদের মতে, একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা কাঠামোই ইসলামী ব্যাংকের সংকট উত্তরণ এবং ভবিষ্যৎ টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি হতে পারে।