শেয়ারবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার সুযোগ রয়েছে আর মাত্র দুই কর্মদিবস। নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার কিনে বা ধারণ করে রাখলেই বিনিয়োগকারীরা শেয়ারপ্রতি ১ টাকা নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ জুন। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে ১৮ ও ১৯ জুন শেয়ারটি স্পট মার্কেটে লেনদেন করবে।
ডিভিডেন্ড সুবিধা পেতে হলে স্পট মার্কেটে লেনদেন চলাকালীন সময়ের মধ্যে শেয়ার ক্রয় করতে হবে। অন্যদিকে, এ সময়ের মধ্যে শেয়ার বিক্রি করলে বা নির্ধারিত সময়ে শেয়ার না কিনলে ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার সুযোগ থাকবে না।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফলে বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা, যা আগের বছরের ১ টাকা ২৬ পয়সার তুলনায় বেশি।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৯ জুলাই বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
























