ঢাকা   বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

তিন ব্যাংক ও এক বিমা কোম্পানির সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিং

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ১৭ জুন ২০২৬

সর্বশেষ

তিন ব্যাংক ও এক বিমা কোম্পানির সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংক ও একটি বিমা কোম্পানির সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট রেটিং এজেন্সিগুলোর মূল্যায়নে চারটি প্রতিষ্ঠানই দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং অর্জন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) দীর্ঘমেয়াদি সার্ভেইলেন্স রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে। একই সঙ্গে ব্যাংকটির আউটলুক ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।

একইভাবে প্রাইম ব্যাংক পিএলসিও দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং পেয়েছে। ব্যাংকটির আউটলুকও ‘স্ট্যাবল’ রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

সিটি ব্যাংক পিএলসির ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং বহাল রাখা হয়েছে। ব্যাংকটির আউটলুক ‘স্ট্যাবল’ রয়েছে। ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ বিভিন্ন গুণগত ও পরিমাণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এ রেটিং প্রদান করা হয়েছে।

অন্যদিকে, আইসিবি ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল) ক্লেইম পেইং অ্যাবিলিটি (সিপিএ) রেটিং ঘোষণা করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এএসিআরএসএল)। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং অর্জন করেছে। পাশাপাশি এর আউটলুকও ‘স্ট্যাবল’ রাখা হয়েছে।

আইসিআইসিএলের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রকাশিত রেটিং অনুযায়ী, চারটি প্রতিষ্ঠানই আর্থিক সক্ষমতা, দায় পরিশোধের সামর্থ্য এবং ব্যবসায়িক স্থিতিশীলতার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছে, যা তাদের সর্বোচ্চ রেটিং অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

সর্বশেষ