শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মুহাম্মদ নাদের খান কোম্পানির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বর্তমানে তার কাছে প্রাইম ব্যাংকের মোট ৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৭০৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ১ কোটি ১ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
ঘোষণা অনুযায়ী, বর্তমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে।
উল্লেখ্য, উদ্যোক্তা বা পরিচালকদের শেয়ার বিক্রির ঘোষণা বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হয়। এ ধরনের লেনদেন সংশ্লিষ্ট নিয়ম-কানুন অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়।
























