ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ

বিশেষ প্রতিবেদন

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ২৯ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ

সাংবাদিক মেহেদী হাসান পলাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ। তাকে গ্রেড-২ (অতিরিক্ত সচিব) পদমর্যাদায় এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।

মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক এবং পার্বত্য নিউজ ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে তার এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। এ ছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।