ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

২০ হাজার বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪৯, ২৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

২০ হাজার বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার

দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সামনে এসব বাইসাইকেলের নমুনা উপস্থাপন করা হয়। এ সময় সাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে যাচাই করতে সাইকেল চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ বাইসাইকেল বিতরণ করা হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

প্রেস উইং আরও জানায়, বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়ার হার কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ