ঢাকা   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 

গ্রামবাংলা

মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪২, ২৬ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে লক্ষ্মীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম ফজলুল হক।

প্রদর্শনীতে অর্ধশতাধিক স্টলে বিভিন্ন খামারি ও উদ্যোক্তা তাঁদের উৎপাদিত প্রাণিসম্পদ, দুগ্ধজাত পণ্য এবং খামারসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা ডা. গৌতম চন্দ্র দাস এবং লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আক্তারুজ্জামান।

এ ছাড়া খামারি ও উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন কাজী এগ্রোর মালিক কাজী রেদোয়ান হোসেন, হালিমা ডেইরি দুগ্ধ খামারের মালিক মো. মামুন হোসেন এবং পাখির অভয়ারণ্য খামারের মালিক এ টি এম খোরশেদ আলম।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিজ পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।