ঢাকা   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

লোকসানের মধ্যেও আছিয়া সি ফুডসের ৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ২৬ নভেম্বর ২০২৬

লোকসানের মধ্যেও আছিয়া সি ফুডসের ৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত আছিয়া সি ফুডস লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ঘোষণা অনুযায়ী, ১ শতাংশ নগদ ডিভিডেন্ড পাবেন শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা। অন্যদিকে, ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড পাবেন সব শেয়ারহোল্ডার।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা। অর্থাৎ আগের বছরের মুনাফার বিপরীতে এবার লোকসানে পড়েছে প্রতিষ্ঠানটি।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ঋণাত্মক ৯৯ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ঋণাত্মক ২ টাকা ২২ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।