ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

গ্রামবাংলা

​​​​​​​জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি:

প্রকাশিত: ২২:০৭, ২৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ

নেত্রকোনায় ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদের দ্বিতল ভবনে ইউএনওর কক্ষে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে ইউএনওর কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

অগ্নিকাণ্ডে ইউএনওর কক্ষের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিজুজ্জামান জানান, তাঁদের ব্যবহৃত কক্ষের চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে নথিপত্রসহ অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সর্বশেষ