ঢাকা   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

সাফকোর শেয়ার বিক্রির চুক্তি সই, লেনদেন সম্পন্নে প্রয়োজন বিএসইসির অনুমোদন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২৬ নভেম্বর ২০২৬

সাফকোর শেয়ার বিক্রির চুক্তি সই, লেনদেন সম্পন্নে প্রয়োজন বিএসইসির অনুমোদন

সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের বিদ্যমান স্পনসর ও পরিচালকেরা প্রস্তাবিত ক্রেতাদের সঙ্গে শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই করেছেন। গত ২৫ নভেম্বর এ চুক্তি সম্পন্ন হয়। তবে শেয়ার বিক্রির চূড়ান্ত লেনদেন সম্পন্ন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।আজ সকাল ১০টা ৬ মিনিটে এ বিষয়ে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে কোম্পানিটি।

কোম্পানির প্রকাশিত তথ্যমতে, গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে সাফকো স্পিনিংস মিলসের বিদ্যমান স্পনসর ও পরিচালক এবং প্রস্তাবিত ক্রেতাদের মধ্যে শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। এর আগে ২৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ার বিক্রি ও হস্তান্তরের প্রস্তাবের বিষয়টি প্রকাশ করা হয়েছিল। সর্বশেষ তথ্যটি ওই ঘোষণারই ধারাবাহিকতা।

প্রস্তাবিত ক্রেতারা হলেন প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসা আহমেদ, তাসমিনা আহমেদ ও আব্রার সৈয়দ আহমেদ।

কোম্পানিটি জানিয়েছে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই শেয়ার বিক্রির লেনদেন সম্পন্ন করা যাবে।

এদিকে চুক্তির অনুলিপি চেয়ে সাফকো স্পিনিংস মিলসের কাছে চিঠি দিয়েছে ডিএসই। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোম্পানির কাছ থেকে চুক্তির অনুলিপি পায়নি স্টক এক্সচেঞ্জটি।