ঢাকা   রোববার ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২

 আধা কিলোমিটার টেনে নিল ট্রেন

গ্রামবাংলা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ২২ মার্চ ২০২৬

সর্বশেষ

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২

কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আজ রোববার সকালে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি দ্রুতগতিতে আসছিল। একই সময়ে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল পরিবহন’ নামের একটি বাস পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়ে। এতে ট্রেনটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনটি সেটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায়, যা দুর্ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে।

ওসি আবদুল মমিন জানান, নিহতদের মধ্যে দুটি শিশু, সাতজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

সর্বশেষ