ঢাকা   মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

নারী ও নারী উদ্যোক্তা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০৬, ১৬ জুন ২০২৬

সর্বশেষ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর মাধ্যমে তিনি আইডিআরএর ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুসারে মীর নাদিয়া নিভিনকে আইডিআরএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। কার্যভার গ্রহণের তারিখ থেকে আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

তবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, তার বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এবং অন্যান্য আর্থিক সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।

মীর নাদিয়া নিভিনের এ নিয়োগ দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থায় নারী নেতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ