ঢাকা   সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:০১, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:২৪, ২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এক ভরি সোনা ১১ দশমিক ৬৬৪ গ্রামের সমান।

অপরিবর্তিত রুপার দাম

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ