ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সাত কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, লভ্যাংশ দেবে মাত্র ৪টি

শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩১, ২১ নভেম্বর ২০২৬

সাত কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, লভ্যাংশ দেবে মাত্র ৪টি

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি ২০২৬ সালের আর্থিক ফলাফল ও ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে চারটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাকি তিনটি কোম্পানি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিভিডেন্ড ঘোষণা করা চার কোম্পানি হলো—এমবি ফার্মা, বেস্ট হোল্ডিংস, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস ও একমি পেস্টিসাইডস। অন্যদিকে মেট্রো স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও ইনটেক কোনো ডিভিডেন্ড দেবে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এমবি ফার্মা: কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর যা ছিল ২ টাকা ২১ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

বেস্ট হোল্ডিংস: কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৮ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ৩৯ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৭ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ০ দশমিক ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৯ পয়সা।

এ সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের বছর যা ছিল ৫০ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

একমি পেস্টিসাইডস: কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ০ দশমিক ০২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১৪ পয়সা।

এ সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ৫১ পয়সা। আগের বছর যা ছিল ৭ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

মেট্রো স্পিনিং: কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৯৮ পয়সা।

এ সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ১ টাকা ৭৯ পয়সা। আগের বছর যা ছিল ঋণাত্মক ৩১ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।

লঙ্কাবাংলা ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫১ পয়সা।

এ সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে ৫ টাকা ৩৩ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

ইনটেক: কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩১ পয়সা।

এ সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ১৪ পয়সা। আগের বছর যা ছিল ঋণাত্মক ৯ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৬৫ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।