চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এ জন্য কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো—দেশ গার্মেন্টস, ফরচুন সুজ, সমতা লেদার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সি পার্ল হোটেল ও সাইফ পাওয়ারটেক।
কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেল, সাইফ পাওয়ারটেক ও ফরচুন সুজের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।
অন্যদিকে, দেশ গার্মেন্টস ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
লঙ্কাবাংলা ফাইন্যান্স ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। পাশাপাশি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে।
এ ছাড়া সমতা লেদার ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও আলোচ্য বিষয় নিচে তুলে ধরা হলো—
২২ নভেম্বর
এদিন বিকেল ৪টায় দেশ গার্মেন্টস, সাড়ে ৪টায় ফরচুন সুজ এবং বিকেল ৫টায় সমতা লেদারের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
২৩ নভেম্বর
এদিন বিকেল ৩টায় লঙ্কাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
২৪ নভেম্বর
এদিন বিকেল ৩টায় সি পার্ল হোটেলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
২৫ নভেম্বর
এদিন বিকেল ৩টায় সাইফ পাওয়ারটেকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
























