পূর্বঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতির ভিত্তিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের বিষয়টি উপস্থাপন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো—এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং ও ইবনে সিনা।
কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও আলোচ্য বিষয় নিচে তুলে ধরা হলো—
২৩ নভেম্বর
এদিন সকাল সাড়ে ৯টায় ইবনে সিনার এজিএম অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড উপস্থাপন করা হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৭৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
২৬ নভেম্বর
এদিন সকাল ১০টায় এপেক্স স্পিনিং এবং বেলা সাড়ে ১১টায় এপেক্স ফুডসের এজিএম অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানি দুটির ঘোষিত ডিভিডেন্ড উপস্থাপন করা হবে।
কোম্পানি দুটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
























