ঢাকা   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ১৩ নভেম্বর ২০২৬

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

বিদায়ী সপ্তাহে (৮-১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে মেট্রো স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ১০ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির ক্লোজিং দর ছিল ৮ টাকা ৩০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ১৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির দর ছিল ৪২ টাকা ৫০ পয়সা, যা সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৫০ পয়সায়।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৬৯ শতাংশ। আগের সপ্তাহে শেয়ারটির দর ছিল ২৩ টাকা ২০ পয়সা, যা বিদায়ী সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকায়।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় রয়েছে একমি কটন ফাইবার্স, এনার্জিপাওয়ার, সাফকো স্পিনিং, ডরিন পাওয়ার, মতিন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ ও ইনটেক।

সপ্তাহজুড়ে একমি কটন ফাইবার্সের দর বেড়েছে ২০ দশমিক ২৭ শতাংশ, এনার্জিপাওয়ারের ১৯ দশমিক ৮৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৯ দশমিক ০২ শতাংশ, ডরিন পাওয়ারের ১৮ দশমিক ৫৮ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১৭ দশমিক ১৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১৬ দশমিক ৩৬ শতাংশ এবং ইনটেকের ১৬ দশমিক ১৮ শতাংশ।