বিদায়ী সপ্তাহে (৮-১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে শাহাজিবাজার পাওয়ার কোম্পানি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৬৫ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ০৫ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১১ কোটি ১০ লাখ টাকার, যা মোট লেনদেনের ৩ দশমিক ১৭ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৬ কোটি ১৬ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় অন্যদের মধ্যে রয়েছে মালেক স্পিনিং মিলস, আইপিডিসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।
সপ্তাহজুড়ে মালেক স্পিনিং মিলসের ১৬৭ কোটি ৪৬ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১৬২ কোটি ৯১ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৪১ কোটি ৯৬ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৩৯ কোটি ১০ লাখ টাকা, ডরিন পাওয়ারের ১২৬ কোটি ৯২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ১২০ কোটি ৩৭ লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১০৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
























