ঢাকা   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫৭, ১৩ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

বিদায়ী সপ্তাহে (৮-১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৭ দশমিক ৩৭ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বন্ডটির দর ছিল ৬ হাজার ৫৪৫ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮ টাকায়।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির দর ছিল ২৩৮ টাকা ২০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কমে দাঁড়িয়েছে ২০৯ টাকা ৯০ পয়সায়।

দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৮ দশমিক ৮৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ফান্ডটির দর ছিল ৪ টাকা ৫০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কমে দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে জাহিন টেক্সটাইলের দর কমেছে ৭ দশমিক ৮৯ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৬ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৭ দশমিক ৬৯ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৮ শতাংশ, পাওয়ার গ্রিডের ৬ দশমিক ৯২ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানির (কেপিসিএল) ৬ দশমিক ৪৬ শতাংশ এবং শুহ্নদ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ১২ শতাংশ।